মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় হেরোইন উদ্ধারের ঘটনায় করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ( ১৩ এপ্রিল ) ঢাকার তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি দুই আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড , অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন - মো . ইমরান ও রবিন। রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শোনানো শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে তাদের ফের কারাগারে পাঠানো হয়েছে।

একই মামলার অপর আসামি সানজিদা আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় , ২০১৯ সালের ২৩ জানুয়ারি রাতে মাদক বিক্রির সময় ইমরান ও রবিনকে আটক করে পুলিশ। এ সময় বেবী ও সানজিদা কৌশলে পালিয়ে যান। আটক আসামিদের দেহ তল্লাশি করে পুরিয়া আকারে কথিত নেশাজাতীয় মাদক হেরোইন , কাগজ ও স্ট্যাপলারের পিন উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই বিল্লাল হোসাইন বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ওই বছরের ২৩ এপ্রিল তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো . মুকিত হাসান অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে ইমরান , রবিন ও সানজিদা আক্তারকে অভিযুক্ত করা হয়। অপর আসামি বেবী ( ৬০ )- কে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব না হওয়ায় এবং তার স্থায়ী ঠিকানা পাওয়া না যাওয়ায় তার নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ৪:২৫:৩৬   ১২৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ