সোমবার, ৬ এপ্রিল ২০২৬

সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার অনুমতি পেলেন গুমের মামলার আসামি

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার অনুমতি পেলেন গুমের মামলার আসামি
সোমবার, ৬ এপ্রিল ২০২৬



ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি সেনা কর্মকর্তা মো. মশিউর রহমান (লেফটেন্যান্ট কর্নেল)।

বর্তমানে তিনি ঢাকা সেনানিবাসের সাবজেলে কারাবন্দি। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে জামিন চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার অনুমতি পেলেন গুমের মামলার আসামি

এই সেনা কর্মকর্তাকে জামিন না দিলেও সন্তানের জন্মের সময় তাকে স্ত্রীর পাশে থাকার অনুমতি দিয়েছেন।

রবিবার (৫ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী ২০ এপ্রিল মশিউর রহমানের অনাগত সন্তানের জন্ম হওয়ার সম্ভাব্য তারিখ রয়েছে।

জামিন শুনানিতে আসামি পক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, মশিউর রহমানের স্ত্রী অন্তঃসত্ত্বা। সম্মিলিত সামরিক হাসপাতালে তার স্ত্রীর সন্তান জন্মদানের সম্ভাব্য দিন ধার্য আছে ২০ এপ্রিল।

তার স্ত্রীর প্রত্যাশা সন্তান জন্মদানের সময় মশিউর রহমান যেন পাশে থাকেন। এ জন্য মশিউর রহমানের জামিন চেয়ে আবেদন করা হয়েছে। তখন ট্রাইব্যুনাল বলেন, তাকে জামিন দেওয়া হবে না। তবে সন্তান জন্মদানের সময় মশিউর রহমান যেন স্ত্রীর পাশে থাকতে পারেন, সেই নির্দেশনা দিচ্ছি।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার ঘটনায় সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ ১৭ জন আসামি। এর মধ্যে ১০ সেনা কর্মকর্তা ঢাকা সেনানিবাসের সাবজেলে আছেন। তাদের একজন লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ০:০১:০৩   ১১ বার পঠিত