জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল

প্রথম পাতা » প্রধান সংবাদ » জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন। শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আমির খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

কর্মজীবনে তিনি দৈনিক ইত্তেফাক-এর কূটনৈতিক সাংবাদিক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সংবাদ, দৈনিক খবর ও চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ‘আজকের বুধবার’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করতেন এবং বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লিখতেন।

সাংবাদিকতা পেশায় তিনি ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের (ওকাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার লালমাটিয়া মসজিদ, জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ ও রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ৭:০৭:০৪   ৭ বার পঠিত   #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন আট সাহিত্যিক
চুয়েটে অচলাবস্থা অব্যাহত, উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক আরাফাত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল
ওরাকলের ৩০০ বিলিয়ন ডলারের এআই বাজি কি বিপদে ফেলছে ল্যারি এলিসনকে?
লন্ডন থেকে দেশে ফিরছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, মিরপুরে দাফন
সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ
কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি

Law News24.com News Archive

আর্কাইভ