পপুলার জুট এক্সচেঞ্জের ৭ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » পপুলার জুট এক্সচেঞ্জের ৭ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



পপুলার জুট এক্সচেঞ্জের ৭ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতি, সম্পত্তি দখল ও অর্থ পাচারের অভিযোগে পপুলার গ্রুপের ৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করা হয়েছে।

মামলার বাদী জান্নাতুল ফেরদৌসের (৪৩) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আদালত নং-০৬ এ বিষয়ে আদেশ দেন।

জানা গেছে, গত ৭ ও ৯ ফেব্রুয়ারি মামলাটি প্রত্যাহার সংক্রান্ত শুনানির জন্য নির্ধারিত ছিল। এদিন বাদীর দেওয়া দরখাস্ত ও জবানবন্দি পর্যালোচনা করে আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।

মামলার আসামিরা হলেন- বিদ্যুৎ ঘোষ (৪৯), কবির আহমেদ (৫০), মুসা আহমেদ (৫৪), আরিফ আহমেদ (৫২), নূর জাহান আহমেদ (৪৬), ফারজানা জাহান (৪৪) এবং আঁখি সিকদার (৩৭)।

একই আসামীদের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দী থানায় করা আরেকটিও মামলাও প্রত্যাহার করেছেন বাদী জান্নাতুল ফেরদৌস (৪৩)। গত বছরের ২ এপ্রিল তিনি আসামিদের সঙ্গে আপোস মিমাংসা হওয়ায় মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।

আবেদনে বলা হয়, যেহেতু মামলার বিষয়সহ অন্যান্য বিষয়ে আসামীদের সঙ্গে আপোস মিমাংসা সম্পন্ন হয়েছে সেহেতু আমার দায়েরকৃত মামলার আসামীদের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই এবং আমি এই মামলা পরিচালনা করতে আগ্রহী নই।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:১৫   ১৬৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ