বুধবার, ১ এপ্রিল ২০২৬

১৫ বছর বয়সে লুবাবার বিয়ে, বিতর্কের ঝড়!

প্রথম পাতা » প্রধান সংবাদ » ১৫ বছর বয়সে লুবাবার বিয়ে, বিতর্কের ঝড়!
বুধবার, ১ এপ্রিল ২০২৬



১৫ বছর বয়সে লুবাবার বিয়ে, বিতর্কের ঝড়!

বাংলাদেশের ছোট পর্দার একসময়ের জনপ্রিয় মুখ আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন। এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি।

মাত্র ১৫ বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সুখবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা-দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

প্রসঙ্গত, এর আগে থেকেই মিডিয়া জগত ছেড়ে তার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। কিছুদিন আগে একটি দীর্ঘ পোস্টে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন লুবাবা। আর এবার তো বিয়ের কথাই প্রকাশ করলেন।

বাংলাদেশ সময়: ০:৩৩:৩৭   ১০ বার পঠিত