পল্লবীতে নির্মাণাধীন ভবনে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি

প্রথম পাতা » প্রধান সংবাদ » পল্লবীতে নির্মাণাধীন ভবনে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি
বুধবার, ১ এপ্রিল ২০২৬



পল্লবীতে নির্মাণাধীন ভবনে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি

রাজধানীর পল্লবী থানার আলীনগর এলাকায় সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশের লুণ্ঠন করা একটি শটগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি ১২ বোর শটগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং দুই রাউন্ড শটগানের খালি খোসা।

মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে পল্লবী থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পল্লবী থানাধীন সেকশন-১২, আলীনগরের সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠন হওয়া ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, সোমবার রাতে সাগুফতা হাউজিংয়ের নির্মাণাধীন ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে লুণ্ঠনকৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০:৩৫:০৬   ২০৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ