সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর
সোমবার, ৩০ মার্চ ২০২৬



সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বেলা ২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক মো. রায়হানুর রহমান আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এক-এগারোর সময়ের আলোচিত ব্যক্তি মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন পল্টন থানার মানব পাচার সংক্রান্ত মামলায় আদালতের মাধ্যমে তাকে প্রথমে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

প্রথম দফার রিমান্ড শেষে আজ তাকে আবার আদালতে হাজির করা হলে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হয়। আবেদনে বলা হয়, আগের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও সময়স্বল্পতার কারণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। তাই অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় রিমান্ড প্রয়োজন।

আদালত আবেদন আংশিক মঞ্জুর করে তাকে ৬ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:৫৯   ১১৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ