![]()
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। মরদেহ গুলো রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। লাশ সনাক্তকরণে রাত দুইটায়
উপস্থিত ছিলেন, সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য, হারুন অর রশিদ, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ সহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
গতকাল বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য’ পরিবহন
বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। পড়ে যাওয়া বাসটি ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
এ ঘটনায় বাস থেকে এখন পর্যন্ত ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সিভিল সার্জন অফিস সুত্রে
নিহতরা হলেন, রাজবাড়ী পৌরসভার ভবানীপুরের লালমিয়া সড়কের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার(৬১), কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের মজমপুর গ্রামের মো: আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন(৫৬), কুষ্টিয়া সদরের খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস(২৮), রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের মৃত ডা: আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি(২৭), কাজী মুকুলের ছেলে কাজী সাইফ(৩০),কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ(৭), গোয়ালন্দ উপজেলার ছোট ডাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার(৩২),রেজাউল করিমের মেয়ে সাফিয়া আক্তার রিন্থি(১২), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমাজপুর ইউনিয়নের ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের সন্তান ইস্রাফিল(৩), কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের সন্তান ফাইজ শাহানূর(১১), বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে আরমান খান(৩১) গাড়িচালক, কালুখালী উপজেলার মহেন্দ্রপুর ইউনিয়নের বেলগাছি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন(৩০), রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মণ্ডলের মেয়ে লিমা আক্তার(২৬), বড় চর বেনিনগরের মান্নান মণ্ডলের স্ত্রী জোস্ন্যা(৩৫), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের নোয়োধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম(৩৮), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মথুয়ারাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রীর নাছিমা (৪০), ঢাকা জেলার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা(৩০), রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার(১১), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা(১৩), ঝিনাইদহ জেলার কুপা উপজেলার কাচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে আরমান(৭ মাস), কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান(৬), রাজবাড়ী সদর উপজেলার দাচ্ছি ইউনিয়নের আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান(৮), ভবানীপুর ৮ নং ওয়ার্ডের ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান(২৫)।
২৩ জন মরদেহের মধ্যে ২১ জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪৩ ১৪ বার পঠিত