ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ।

সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বাহরাইন নিউজ এজেন্সি’ (বিএএ) এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক। বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর।

বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীন অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট এ অভিযান পরিচালনা করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের সপক্ষে ভিডিও ধারণ, প্রকাশ ও পুনরায় শেয়ার করার অভিযোগে তাদের শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, এসব ভিডিওতে তারা শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা দেশের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।

দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নাগরিকদের আরো সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২:৩৮:০৯   ২২০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

Law News24.com News Archive

আর্কাইভ