হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



হাদি হত্যার প্রধান অভিযুক্তের সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও তার সহযোগীকে গ্রেপ্তারের খবর পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে জানানো হয়েছে। পুলিশের একটি সূত্র এই খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশের পক্ষে উপ-হাইকমিশনের কর্মকর্তারা ধৃত ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)-এর সঙ্গে দেখা করতে কনস্যুলার এক্সেস চেয়ে কলকাতায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

গত শনিবার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে বনগাঁ থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। ধৃত ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান হাদি হত্যার কথা স্বীকার করেছে বলে তদন্তকারী গোয়েন্দাদের সূত্রে বলা হয়েছে।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন রোববার এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা কলকাতায় ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং কনস্যুলার এক্সেসের জন্য অনুরোধ করেছে। গ্রেপ্তারের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশ উপ-হাইকমিশনকে জানানোর পর উপ-হাইকমিশন এই কূটনৈতিক পদক্ষেপটি নিয়েছে।

বাংলাদেশ সময়: ২:২৭:৪৯   ১৩৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল
সুইস নাগরিকের অর্থ পাচার ও বিনিয়োগের তথ্য চেয়ে অ্যাটর্নি জেনারেলের সহায়তা চাইল আমিরাত
পাকিস্তানে বিদ্যুৎ-জ্বালানি সংকট তীব্র, ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে
রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি
মক্কা ও মদিনায় হামলা চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
সানা পুনর্দখলে নতুন সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের

Law News24.com News Archive

আর্কাইভ