শনিবার, ৭ মার্চ ২০২৬

প্রতিবেশীদের ওপর হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রতিবেশীদের ওপর হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক
শনিবার, ৭ মার্চ ২০২৬



প্রতিবেশীদের ওপর হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

আঞ্চলিক নিরাপত্তায় ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আর সুদানি কুর্দিস্তান অঞ্চলের প্রসিডেন্ট কেখিরভান বারজানির সঙ্গে আলোচনা করেছেন। সম্প্রতি ইরাকের একাধিক শহরে হামলার খবরের পর এই আলোচনা হয় তাদের।

শুক্রবার ফোনালাপে দুই নেতা ইরাকের বিভিন্ন স্থানে, বিশেষ করে কুর্দিস্তান অঞ্চল লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানান ইরাকের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

তারা আবারও নিশ্চিত করেন ইরাকের ভূখণ্ডকে ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাতে দেওয়া হবে না।

উভয় পক্ষই জাতীয় ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন, যাতে বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় এবং ইরাকের স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা সম্ভব হয়—বিবৃতিতে এমনটাই বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২:৩৪:৫৩   ৬৩ বার পঠিত