শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

রাজবাড়ী নিজ জেলায় সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম কে স্বাগত ও গার্ড অব অনার প্রদান

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ী নিজ জেলায় সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম কে স্বাগত ও গার্ড অব অনার প্রদান
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী, রাজবাড়ী -১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিজ জেলা রাজবাড়ীতে  আগমন করায় তাকে  স্বাগত ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ফেব্রুয়ারি)  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী,  রাজবাড়ী -১ আসনের এমপি  আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিজ জেলা রাজবাড়ীতে এসে পৌছালে জেলা প্রশাসক সুলতানা আক্তার তাকে স্বাগত জানান।

পরে জেলা পুলিশের চৌকস হাউস গার্ড সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

ওইসময়  উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মোহাম্মদ মনজুর মোরশেদ। এছাড়াও উপস্থিত ছিলেন  জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫২   ৩৪ বার পঠিত