মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

কুয়াকাটায় গোপন কক্ষে ব্যালটের ছবি তোলায় আটক

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » কুয়াকাটায় গোপন কক্ষে ব্যালটের ছবি তোলায় আটক
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



কুয়াকাটায় গোপন কক্ষে ব্যালটের ছবি তোলায় আটক

কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষের ছবি ধারণের অভিযোগে মোহাম্মদ বেলায়েত (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তার পিতার নাম আ. মজিদ। বেলায়েত কুয়াকাটা পৌরসভার ১নং ওয়ার্ডের ভোটার। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম। ঘটনার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৩৪   ১৮ বার পঠিত