সিলেটের সুবহানীঘাট থেকে সংঘর্ষের সরঞ্জামাদি উদ্ধার

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » সিলেটের সুবহানীঘাট থেকে সংঘর্ষের সরঞ্জামাদি উদ্ধার
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



সিলেটের সুবহানীঘাট থেকে সংঘর্ষের সরঞ্জামাদি উদ্ধার

সিলেটের সুবহানীঘাটের মৌবন আবাসিক এলাকার একটি বাসা থেকে সংঘর্ষের বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, জামায়াতের নেতাদের পক্ষ থেকে এ সরঞ্জামাদি এনে রাখা হয়েছিলো।

সিলেটের কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির গণমাধ্যমের কাছে সরঞ্জামাদি উদ্ধারের কথা জানিয়ে বলেন, পুলিশ শুধু ওই এলাকাতেই নয়, যেখানে এসব সরঞ্জামাদি পাওয়া যাচ্ছে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে অথবা নিয়ে আসা হচ্ছে। খবর পাওয়ার পর সুবহানীঘাটের মৌবন এলাকা থেকে ওই সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সিলেট-১ আসনের বিএনপি’র প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন,  এ ধরনের ঘটনায় জনমনে অস্বস্তি বিরাজ করছে। প্রতিপক্ষ প্রার্থী যেকোনো উপায়ে নির্বাচন বানচাল করতে তার কর্মী বাহিনী দিয়ে এটি করতে পারেন। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯:৫১:৩৪   ২০ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ