গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও গাড়িতে থাকা আনসার সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তবে নির্বাচনী সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার তালতলা বাজারের শোলাগাড়ী মোড় সংলগ্ন ভোটকেন্দ্রে সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পুলিশ ও আনসার সদস্যসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে স্থানীয়ভাবে শ্যালো ইঞ্জিনচালিত ‘ভটভটি’ গাড়িটি তালতলা বাজার ভোটকেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হঠাৎ গাড়িটির চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা চালান। এ ঘটনায় গাড়িতে থাকা আনসার সদস্য শেফালী ও আরিফসহ মোট চারজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি এবং নির্বাচনী সরঞ্জামেরও ক্ষতি হয়নি। পরে বিকল্প বাহনের মাধ্যমে সরঞ্জাম ও দায়িত্বরত সদস্যদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩৪   ৩৪ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ