মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ঝালকাঠিতে স্থানীয় জামায়াতের অফিসে আগুন

প্রথম পাতা » সারাদেশ » ঝালকাঠিতে স্থানীয় জামায়াতের অফিসে আগুন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



ঝালকাঠিতে স্থানীয় জামায়াতের অফিসে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর সকালে উপজেলা জামায়াতের অফিসে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কবির হোসেন জরুরি সংবাদ সম্মেলনে করে। এ সময় তিনি অভিযোগ করে জানান, নির্বাচনী প্রতিহিংসার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অফিসে আগুন দিতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তবে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১:৪৮:২৫   ৭৭ বার পঠিত