বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

স্বামী-সন্তানসহ জাবির সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » দুদক » স্বামী-সন্তানসহ জাবির সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



স্বামী-সন্তানসহ জাবির সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তার স্বামী মো. আখতার হোসেন এবং তাদের ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

‎দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

‎সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

‎দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তার স্বামী মো. আখতার হোসেন এবং তাদের ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় করেছেন। অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:১০   ৪৬ বার পঠিত