
ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম (ফুটবল প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিরঝিল এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিন (৩০)।
আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক বলেন, ঢাকা-১২ আসনের মগবাজার মীরবাগ এলাকায় মিছিল শেষে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থক মাসুমের নেতৃত্বে তার কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি। ১২ আসনের কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে উল্লেখ করে বাড়তি নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপও চেয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ৯:৫৭:৩৪ ৪১ বার পঠিত