বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

নারী ক্রিকেটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিসিবির ব্যর্থতার প্রশ্নে রুল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » নারী ক্রিকেটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিসিবির ব্যর্থতার প্রশ্নে রুল
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



নারী ক্রিকেটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিসিবির ব্যর্থতার প্রশ্নে রুল

দেশের নারী ক্রিকেটারদের জন্য একটি নিরাপদ, হয়রানিমুক্ত এবং জেন্ডার-সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এছাড়া রুল বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্টের রায়ের নির্দেশনার আলোকে যৌন হয়রানি বিরোধী নীতিমালা কার্যকর করতে বিসিবিকে নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে অন্তবর্তিকালীন আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বিসিবিকে বলা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম।

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য ক্রিকেটার জাহানারা আলমের সঙ্গে যৌন হয়রানির অভিযোগ উঠে। এ ঘটনায় বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু এখনো কোন প্রতিবেদন জমা হয়নি।

একজন নারী ক্রিকেটারের সঙ্গে এ ধরনের যৌন নিপীড়নের ঘটনায় বিসিবির নেওয়া পদক্ষেপে সন্তুষ্টু না হয়ে হাইকোর্টে রিট করেন সাবরিনা সুলতানা। ওই রিটের উপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল ও অন্তবর্তিকালীন আদেশ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ৯:৩৫:৫৩   ৫৫ বার পঠিত