ইরানের বদলে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের বদলে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



ইরানের বদলে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার দাবি করেছেন, ইরান থেকে তেল কেনার পরিবর্তে ভেনেজুয়েলার তেল কেনার একটি চুক্তি করেছে ভারত। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ইতিমধ্যেই সেই চুক্তি করেছি, অন্তত চুক্তির ধারণাগত কাঠামো ঠিক হয়েছে। এএনআই প্রকাশিত একটি ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, চীন চাইলে এসে তেলের ব্যাপারে দারুণ একটি চুক্তি করতে পারে। আমরা ইতিমধ্যেই একটি চুক্তি করেছি। ভারত আসছে এবং তারা ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে। সুতরাং চুক্তির ধারণাটা ইতিমধ্যেই তৈরি (হয়েছে)। এ বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২০২৫ সালের মার্চে ভেনেজুয়েলার তেল কেনা ভারতসহ দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার তেল কেনার কারণে ভারতকে শুল্কের আওতায় এনেছিলেন তিনি। ট্রাম্পের অভিযোগ ছিল, রুশ তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে অর্থায়ন করছে।

ট্রাম্প আরও দাবি করেন, জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর কার্যত নিয়ন্ত্রণ নিয়েছে। ব্লুমবার্গ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপির শোধনাগারগুলোর উদ্দেশে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলবাহী জাহাজ পাঠানো হয়েছে। যার পরিমাণ ডিসেম্বর ২০২৪-এর পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে মোট অপরিশোধিত তেলের সরবরাহ দৈনিক প্রায় ২ লাখ ৭৫ হাজার ব্যারেলে পৌঁছাতে যাচ্ছে, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে, গত বছর দৈনিক গড়ে ৪ লাখ ব্যারেল তেল আমদানি করা চীনে জানুয়ারিতে ভেনেজুয়েলার তেল সরবরাহ নেমে এসেছে শূন্যে। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে ফোনালাপ হয়। এতে দু’দেশ আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়।

মাদুরো ও তার স্ত্রীকে ৩রা জানুয়ারি যুক্তরাষ্ট্র আটক করার পর এই প্রথম দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে ফোনালাপ হলো। এক্সে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কথা বলেছি। আমরা সব ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে একমত হয়েছি, যাতে আগামী বছরগুলোতে ভারত-ভেনেজুয়েলা সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সব ক্ষেত্রে ভারত-ভেনেজুয়েলা অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করেছেন এবং গ্লোবাল সাউথের জন্য ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। ডেলসি রদ্রিগেজ জানান, আলোচনায় কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, খনিশিল্প, পর্যটন, ওষুধ শিল্প এবং অটোমোবাইল খাতে অংশীদারত্বের বিষয়টিও উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ৯:০৩:৩৭   ৫৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে প্রহার বৈধ করেছে তালেবান
ভঙ্গুর যুদ্ধবিরতি ও অনিশ্চয়তা রমজানের আনন্দ খুঁজে ফিরছে গাজাবাসী
পবিত্র আল-আকসার ইমামকে গ্রেপ্তার করল ইসরাইলের পুলিশ
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
তারেক রহমানের বিজয়কে যেভাবে দেখছে ভারতীয় মিডিয়া
বিশ্বগণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলা হলো
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ভারতের মিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের লাইভ সম্প্রচার চলছে
বাংলাদেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের কড়া নিন্দা চীনের

Law News24.com News Archive

আর্কাইভ