বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো- মেজর হাফিজ

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো- মেজর হাফিজ
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো। যেখানে নারী পুরুষ সকলে মিলে মিশে থাকবে। সকল ধর্মের লোক নিজ নিজ ধর্ম নির্দ্বিধায় পালন করবে। এজন্য সকলে শহীদ জিয়ার দল বিএনপিকে ভোট দিবেন। আমার দিকে তাকিয়ে ধানের শীষে ভোট দিবেন এবং নির্বাচনের পরে আমার থেকে জবাবদিহিতা বুঝে নিবেন। আগামী নির্বাচনের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরীহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণভোটের বিষয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। সংবিধান সংশোধনের ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের। যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সেহেতু আপনারা সকলে হ্যাঁ ভোট দিবেন। আপনারা সকলে ধানের শীষে ভোট দিবেন এবং হ্যাঁ তে ভোট দিবেন।

কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১১:৪৮:২৭   ৭৯ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা

Law News24.com News Archive

আর্কাইভ