উত্তেজনা বাড়ল মার্কিন রণতরীর কাছে সামরিক মহড়ার ঘোষণা ইরানের

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তেজনা বাড়ল মার্কিন রণতরীর কাছে সামরিক মহড়ার ঘোষণা ইরানের
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



মার্কিন রণতরীর কাছে সামরিক মহড়ার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের রণতরীর কাছাকাছি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে দুই দিনব্যাপী লাইভ-ফায়ার নৌ মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। রোববার থেকে শুরু হওয়ার কথা এই মহড়া। এর আগে মধ্যপ্রাচ্যে  বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনসহ একাধিক নৌবহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে আল জাজিরা।

ইরানের ঘোষণার পরপরই তেহরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য বিষয়ক কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে কোনো ধরনের ‘অনিরাপদ ও অপেশাদার আচরণ’ সহ্য করবে না ওয়াশিংটন। বিশেষ করে মার্কিন রণতরীর ওপর দিয়ে ইরানি ড্রোন বা বিমান উড্ডয়ন, কিংবা ইরানি স্পিডবোটের কাছে আসাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বিবেচিত হবে।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী, আঞ্চলিক অংশীদার কিংবা বাণিজ্যিক জাহাজের আশপাশে অনিরাপদ আচরণ সংঘর্ষ, উত্তেজনা বৃদ্ধি এবং অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ায়।

সেন্টকম আরও দাবি করে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত ও শক্তিশালী বাহিনী। আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এরও একই আচরণ করা উচিত।

যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, ইরানের ঘোষিত মহড়ার সময় সরাসরি গোলাবারুদ ব্যবহার করা হলেও তা যেন হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত না করে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়।

বিশ্লেষকদের মতে, এই মহড়া ও পাল্টা সতর্কবার্তা হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাকে আরও বাস্তব করে তুলছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ সময়: ২:৪০:১৬   ১৫১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ