নোবেল না পাওয়ায় এবার গ্রিনল্যান্ড ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » নোবেল না পাওয়ায় এবার গ্রিনল্যান্ড ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



নোবেল না পাওয়ায় এবার গ্রিনল্যান্ড ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

শান্তিতে নোবেল না পেয়ে গ্রিনল্যান্ড ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বলেছেন, তিনি এখন কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন। এর সঙ্গে আবারও গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় শান্তিতে নোবেল না দেয়ায় দেশটিকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট।বলেছেন, ‘আপনাদের দেশ আটটির বেশি যুদ্ধ থামানোর জন্য আমাকে শান্তিতে নোবেল না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে আমি কেবল আর শান্তির কথা ভাবতে বাধ্য নই। যদিও শান্তি সবসময়ই প্রাধান্য পাবে। তবে এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য যেটা ভালো ও সঠিক, তা নিয়েই ভাবতে পারি।’

ওই বার্তায় ট্রাম্প আরও বলেন, ‘গ্রিনল্যান্ডের ওপর আমাদের সম্পূর্ণ ও সর্বাত্মক নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।’ বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ বার্তাটির সত্যতা এবং এর বিষয়বস্তু নিশ্চিত করেছে।নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে জানান, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবের কাছে যৌথভাবে পাঠানো একটি বার্তার জবাবে রোববার তিনি ট্রাম্পের কাছ থেকে ওই বার্তা পান। স্টোরে বলেন, গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে প্রস্তাবিত শুল্ক বৃদ্ধির বিরোধিতা জানিয়ে তারা উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন এবং একই দিনে তিন পক্ষের মধ্যে একটি ফোনালাপের প্রস্তাব দিয়েছিলেন।

স্টোরে স্মরণ করিয়ে দেন, শান্তিতে নোবেল পুরস্কার নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি দিয়ে থাকে। তবে ট্রাম্প যে এই পুরস্কার পেতে আগ্রহী- তা তিনি কখনোই গোপন করেননি। সাম্প্রতিক সময়ে ট্রাম্প ক্রমেই জোর দিয়ে বলে আসছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল নেয়া প্রয়োজন।

উল্লেখ্য, জনসংখ্যায় কম হলেও সম্পদসমৃদ্ধ এই আর্কটিক দ্বীপটি ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা এবং আঞ্চলিক জলসীমায় জাহাজ চলাচল পর্যবেক্ষণের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ২:২৭:৪১   ২৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে প্রহার বৈধ করেছে তালেবান
ভঙ্গুর যুদ্ধবিরতি ও অনিশ্চয়তা রমজানের আনন্দ খুঁজে ফিরছে গাজাবাসী
পবিত্র আল-আকসার ইমামকে গ্রেপ্তার করল ইসরাইলের পুলিশ
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
তারেক রহমানের বিজয়কে যেভাবে দেখছে ভারতীয় মিডিয়া
বিশ্বগণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলা হলো
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ভারতের মিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের লাইভ সম্প্রচার চলছে
বাংলাদেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের কড়া নিন্দা চীনের

Law News24.com News Archive

আর্কাইভ