মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, কঠোর দমন অভিযানে গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা তেহরান বাতিল করেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি অত্যন্ত সম্মান করি যে ইরানের নেতৃত্ব নির্ধারিত সব ফাঁসি, যার সংখ্যা ছিল আট শতাধিক, তা বাতিল করেছে। ধন্যবাদ!’ এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

বাংলাদেশ সময়: ২২:০৪:৪৮   ৭৫ বার পঠিত