মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

প্রথম পাতা » রাজধানী » খালেদা জিয়ার মৃত্যুতে খেলাফত মজলিসের শোক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস। এক শোকবার্তায় দলটির আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরুর পাঠানো শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়া ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। পরিশীলিত রাজনৈতিক ভাষা ও সংযমবোধ তার ব্যক্তিত্বকে আরো মর্যাদাবান করেছিল।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া আপসহীন ভূমিকা পালন করেছিলেন। দেশ ও মানুষের জন্য তাঁর এই সংগ্রাম জাতি আজীবন স্মরণে রাখবে।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলাদেশ সময়: ১৬:১২:২৯   ১১৯ বার পঠিত