খালেদা জিয়ার মৃত্যুতে শাকিব খান, চঞ্চল, অপু বিশ্বাসদের শোক

প্রথম পাতা » প্রধান সংবাদ » খালেদা জিয়ার মৃত্যুতে শাকিব খান, চঞ্চল, অপু বিশ্বাসদের শোক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার মৃত্যুতে শাকিব খান, চঞ্চল, অপু বিশ্বাসদের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন চলচ্চিত্র ও টিভি নাটকের নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ছয়টায় মারা যান খালেদা জিয়া।

খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানান শাকিব খান, চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস, অপূর্বসহ আরও অনেকে।

শাকিব খান লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি ফেসবুকে পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শ্রদ্ধা।’

অপু বিশ্বাস লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয় লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।’

অপূর্ব লিখেছেন, ‘মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।’ শোক জানিয়ে সিয়াম আহমেদ লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।’

তানজিকা আমিন লিখেছেন, ‘একজন অবিচল নেত্রী, মেয়েদের শিক্ষার প্রসারক (দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হয়েছিল) আপনি চিরশান্তিতে বিশ্রাম নিন।’
বাঁধন লিখেছেন, ‘তিনি এক অসাধারণ ও দৃঢ়চিত্ত জীবন যাপন করেছেন। প্রতিকূলতার মধ্যেও তিনি যে মর্যাদার সঙ্গে নিজেকে ধারণ করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। জাতি তাঁকে মর্যাদা, কৃতজ্ঞতা ও গভীর সম্মানের সঙ্গে স্মরণ করবে।’

নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। প্রতিপক্ষের হাতে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার পরও আপনি ছিলেন দৃঢ়তা, সৌন্দর্য ও কখনো হার না মানার প্রতীক। শান্তিতে বিশ্রাম নিন, বেগম খালেদা জিয়া। এই জাতি আপনাকে সব সময় গর্বের সঙ্গে স্মরণ করবে।’

খালেদা জিয়ার মৃত্যুতে সংগীতশিল্পী পড়শী লিখেছেন, ‘কিছু মানুষ শুধু রাজনীতির গণ্ডিতে নয়, ইতিহাসের অংশ হয়ে থাকেন। আজ ইতিহাসের একটি অধ্যায় থেমে গেল।’

বাংলাদেশ সময়: ১৬:২০:০৯   ১৮৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ