ভারতে বৃটিশ এয়ারওয়েজের বিমানে বোমা হামলার হুমকি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে বৃটিশ এয়ারওয়েজের বিমানে বোমা হামলার হুমকি
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



ভারতে বৃটিশ এয়ারওয়েজের বিমানে বোমা হামলার হুমকি

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে হায়দরাবাদের উদ্দেশে যাত্রারত বৃটিশ এয়ারওয়েজের একটি বিমানে বোমা হামলার হুমকির অভিযোগ উঠেছে। এর জেরে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। উচ্চ সতর্কতা অবলম্বন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও সকল যাত্রী ও ক্রুরা নিরাপদে রয়েছেন। মঙ্গলবার ভোরে বিমানটি নিরাপদে হায়দরাবাদে অবতরণ করেছে। এ খবর দিয়েছে দ্য হিন্দু। এতে বলা হয়, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি স্থানীয় সময় দুপুর প্রায় ৩টায় হিথ্রো থেকে উড়ান শুরু করে এবং মঙ্গলবার ভোর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হায়দরাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি আকাশপথে থাকার সময়ই ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া যায়। এক বিমানবন্দর কর্মকর্তা বলেন, নির্ধারিত সকল নিরাপত্তা প্রক্রিয়া মেনে বিমানটি নিরাপদে হায়দরাবাদে অবতরণ করেছে। যাত্রীদের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি। প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা ও ছাড়পত্র পাওয়ার পর বিমানটি সকাল প্রায় ৭টায় হায়দরাবাদ থেকে ফের লন্ডনের হিথ্রোর উদ্দেশে রওনা দেয়। বর্তমানে সেটি হিথ্রোর দিকেই উড়ছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২১   ১২০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ