লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

প্রথম পাতা » আন্তর্জাতিক » লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেওয়ার সময় সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে বৃটিশ পুলিশ। মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন প্রিজনার্স ফর প্যালেস্টাইন। এ খবর দিয়েছে রয়টার্স। এতে বলা হয়, ফিলিস্তিনকে সমর্থন করা একাধিক প্ল্যাকার্ড হাতে রাখার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করা হয়েছে। বৃটিশ সরকার ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটিকে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সিটি অব লন্ডনের এক মুখপাত্র জানান, একই ঘটনায় একটি ভবনের দিকে লাল রং ছোড়ার অভিযোগে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ঘটনাস্থলে আসা ২২ বছর বয়সি এক নারীকে সংগঠনটির সমর্থনে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে আটক করা হয়। প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানায়, যে ভবনটিকে লক্ষ্য করা হয়েছিল, সেটি একটি বিমা সংস্থার কার্যালয়।

২২ বছর বয়সি গ্রেটা থুনবার্গ ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে সাপ্তাহিক জলবায়ু আন্দোলন শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। গত বছর লন্ডনে এক বিক্ষোভের ঘটনায় তার বিরুদ্ধে আনা জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আদালত খারিজ করে দেয়। সে সময় বিচারক মন্তব্য করেছিলেন, গ্রেপ্তার করার মতো আইনগত ক্ষমতা পুলিশের ছিল না। এর আগে চলতি বছরের অক্টোবরে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি জাহাজবহরে যোগ দেওয়ার সময় গ্রেটাকে আরও ৪৭৮ জনের সঙ্গে আটক করে ইসরাইল। পরে তাকে দেশছাড়া করা হয়। ইসরাইল সরকার ধারাবাহিকভাবে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:২৫   ১২৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ