গাজায় সংযম দেখানোর আহ্বান যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় সংযম দেখানোর আহ্বান যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



গাজায় সংযম দেখানোর আহ্বান যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি হামলা অব্যাহত। এ জন্য সব পক্ষকে সংযম প্রদর্শন এবং চুক্তির অঙ্গীকার রক্ষা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মিয়ামিতে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা বলেন। শনিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে চার মধ্যস্থতাকারী দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ১০ অক্টোবর কার্যকর হওয়া ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ পর্যালোচনা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ওই বৈঠক অনুষ্ঠিত হয় এমন এক প্রেক্ষাপটে, যখন গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেয়া একটি স্কুলে ইসরাইলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হন। এতে করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি গোলাবর্ষণে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে প্রায় ৪০০ জনে পৌঁছেছে। স্টিভ উইটকফ এক্সে দেয়া এক বিবৃতিতে বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতিটি অংশের প্রতি আমাদের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি এবং সব পক্ষকে তাদের দায়িত্ব পালন, সংযম দেখানো এবং পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ০:২৩:২৬   ১৮৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ