প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় করাচি প্রেস ক্লাবের তীব্র নিন্দা

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় করাচি প্রেস ক্লাবের তীব্র নিন্দা
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় করাচি প্রেস ক্লাবের তীব্র নিন্দা

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে সহিংস হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের করাচি প্রেস ক্লাব (কেপিসি)। পাশাপাশি নিউজ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্তার ঘটনায়ও গভীর উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। রোববার কেপিসি’র সভাপতি ফাজিল জামিলি এবং সহ-সভাপতি সোহাইল আফজাল খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানানো হয়।কেপিসি জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে গুরুতর অভিযোগে শতাধিক সাংবাদিককে আটক করার খবর অত্যন্ত উদ্বেগজনক। বিচার ছাড়া সাংবাদিকদের আটক রাখার ফলে ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে এবং এতে জনসাধারণের কণ্ঠ রুদ্ধ হচ্ছে। কেপিসি অবিলম্বে ও নিঃশর্তভাবে আটক সব সাংবাদিকের মুক্তি দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়, স্বাধীন, নিরপেক্ষ ও সাহসী গণমাধ্যম একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি। সাংবাদিকদের ওপর শারিরীক সহিংসতা, আইনি হয়রানি বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে গণমাধ্যমকে স্তব্ধ করার চেষ্টা মৌলিক মানবাধিকার, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের নীতির সরাসরি লঙ্ঘন।

বাংলাদেশের সাংবাদিক সহকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করে করাচি প্রেস ক্লাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। একই সঙ্গে এসব হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়, যাতে এই অঞ্চলে গণতান্ত্রিক মূল্যবোধের আরও ক্ষয় রোধ করা যায়।

বাংলাদেশ সময়: ০:২২:২১   ১৭৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ