ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলা ফয়সাল করিমকে সীমান্তপারে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ২ জন রিমান্ডে

প্রথম পাতা » জাতীয় » ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলা ফয়সাল করিমকে সীমান্তপারে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ২ জন রিমান্ডে
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



ফয়সাল করিমকে সীমান্তপারে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ২ জন রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তাররা হলেন সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম।

তদন্তসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ওই দিন মোটরসাইকেলের পেছন থেকে ওসমান হাদিকে গুলি করেছিলেন ফয়সাল করিম মাসুদ। এরপর তিনি ওই মোটরসাইকেলে করে আগারগাঁওয়ে বোনের বাসায় যান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন। মোটরসাইকেলচালক আলমগীর শেখ তার সঙ্গে ছিলেন। দুজন ওই রাতেই সড়কপথে ময়মনসিংহ হয়ে সীমান্ত পার হয়ে ভারতে চলে যান।

সীমান্ত পার হয়ে তাদের ভারতে প্রবেশে সহযোগিতার অভিযোগে সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাদের ঢাকার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়।

শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানিয়েছেন।

রিমান্ডের আবেদনে পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই আসামিরা মামলার এজাহারনামীয় আসামি (ফয়সাল) ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিদের অবৈধ পথে ভারতে পালাতে সহায়তা করেছেন বলে সাক্ষ্যপ্রমাণ ও প্রযুক্তির সহযোগিতায় তথ্য পাওয়া যাচ্ছে। সিবিয়ন দিউ হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলার সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য জুয়েল আড়েংয়ের ভাগনে। তিনি আগে থেকেই হালুয়াঘাট, ধোবাউরা ও শেরপুর এলাকায় অবৈধ পথে লোকজন ও মালামাল পারাপারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছেন। আসামিদের জিজ্ঞাসাবাদ করে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা কাদের পরিকল্পনা ও পরামর্শে সীমান্ত পার করে দিয়েছেন, তা জানা প্রয়োজন। এ ছাড়া ওসমান হাদির ওপর হামলার পরিকল্পনাকারী ও জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা, হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার পূর্বপরিকল্পনাকারী, অর্থদাতা ও মদদদাতাদের চিহ্নিত করা প্রয়োজন। সে জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে মতিঝিল এলাকায় প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২২   ১০৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বড় বাজেট বড় ঘাটতি,ঋণ নির্ভরতা বাড়ছে
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গুজব, অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে
ধর্ষণ-হত্যায় মৃত্যুদণ্ডের সাজা কমেছে হাইকোর্টে বিচার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ৯ বছরেও
সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ সরকারি সেবার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে এমপিদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরি: ২ আসামি ৫ দিনের রিমান্ডে
আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ স্বাস্থ্য অধিদপ্তরের

Law News24.com News Archive

আর্কাইভ