শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন

প্রথম পাতা » অপরাধ » রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় দেওয়ান নামে একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও বাসে যাত্রী ছিল কিনা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ৩:৪৩:৫২   ৮৩ বার পঠিত