আইনের দ্বারস্থ হলেন শিল্পা

প্রথম পাতা » প্রধান সংবাদ » আইনের দ্বারস্থ হলেন শিল্পা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫



আইনের দ্বারস্থ হলেন শিল্পা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি নিজের ছবির অনাধিকার ব্যবহার ও অপব্যবহারের বিরুদ্ধে আইনের আশ্রয় নিলেন।

এর আগে অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারকা জুটি ঐশ্বরিয়া রায়-অভিষেক বচ্চন। এবার সেই একই অভিযোগ নিয়ে আইনি পথে হাঁটলেন শিল্পাও।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় সম্প্রতি বম্বে হাইকোর্টে একটি মামলা করেছেন শিল্পা। মামলায় বেশ কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন ব্যক্তি এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।

শিল্পা শেঠির অভিযোগ, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অনুমতি ছাড়াই ব্যাপকভাবে তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিশিয়াল প্ল্যাটফর্ম দাবি করে শিল্পার নাম-ছবি ব্যবহার করছে। শুধু পরিচিত সাইট নয়, অসংখ্য অজানা ওয়েবসাইটেও তার নাম-ছবি দিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে এআই দিয়ে নির্মিত তার বিকৃত ছবি ও ভিডিও অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো হচ্ছে।

অভিনেত্রীর আইনজীবী সানা রঈস খান এই বিষয়ে বলেন, ‘দশকের পর দশক কঠোর পরিশ্রম করে শিল্পা শেঠি তার পরিচিতি গড়ে তুলেছেন। কোনো ব্যক্তি বা সংস্থা তার সম্মতি ছাড়া নাম, ছবি বা পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে না। এই অননুমোদিত ব্যবহার শিল্পার মর্যাদা ও সুনামকে আঘাত করছে। ফলে তিনি আইনি পথে হাঁটছেন।’

তিনি আরও বলেন, ‘কারো পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত অপরাধ। আমরা আদালতের কাছে আবেদন করেছি যেন এই অপব্যবহার বন্ধ হয় এবং শিল্পার ব্যক্তিত্ব সুরক্ষিত থাকে।’

গত কয়েক বছর ধরেই বিভিন্ন আইনি জটিলতায় জড়াতে হচ্ছে শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রাকে। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রা জেলও খেটেছেন। পরে তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে।

সেই মামলায় বম্বে হাইকোর্ট তাদের বিদেশ ভ্রমণ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৭   ৪১২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
এনসিটিবি এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার
ডিপজলের নামে খালাতো ভাই টাইগারের মানহানি মামলা, তদন্তে ডিবি
এসডো’র গবেষণা প্রতি চারটি টুথপেস্টের তিনটিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ
দুদকের অভিযান জিয়ার ফ্ল্যাটে পাওয়া গেছে ৯৯ কোটি টাকার রসিদ
ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
পদ্মায় ফেরি থেকে পড়ে কচুরিপানা ধরে ৩০ কিলোমিটার ভেসে প্রাণে বাঁচলেন নারী
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ