মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

স্ত্রী-সন্তানসহ কাজী জাফর উল্লাহর আয়কর নথি সিআইডিকে প্রদানের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্ত্রী-সন্তানসহ কাজী জাফর উল্লাহর আয়কর নথি সিআইডিকে প্রদানের নির্দেশ
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



স্ত্রী-সন্তানসহ কাজী জাফর উল্লাহর আয়কর নথি সিআইডিকে প্রদানের নির্দেশ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফর উল্লাহ ও তার স্ত্রী নিলুফার জাফর উল্যাহ, ছেলে কাজী ওমর জাফর, কাজী রায়হান জাফর ও মেয়ে আনুস্কা মেহরীন জাফরের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রদানের অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ ঢাকার কর অঞ্চল-৮ কে এ নির্দেশ দেন।

এদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপপুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দীপ্তা রায় এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতারণা, জালজালিয়াতি ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ সংঘটন করে বিপুল পরিমান স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছে।

এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি কাজী জাফর উল্লাহর এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, যুক্তরাজ্য ও দুবাইসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তের ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র পাওয়া একান্ত আবশ্যক।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোস্তফা সরোয়ার মুরাদ শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪১   ১১৬ বার পঠিত