সাগর-রুনি হত্যাকাণ্ড টাস্কফোর্স কমিটিকে শেষবারের মতো ৬ মাসের সময় দিলেন হাইকোর্ট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সাগর-রুনি হত্যাকাণ্ড টাস্কফোর্স কমিটিকে শেষবারের মতো ৬ মাসের সময় দিলেন হাইকোর্ট
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



সাগর-রুনি হত্যাকাণ্ড: টাস্কফোর্স কমিটিকে শেষবারের মতো ৬ মাসের সময় দিলেন হাইকোর্ট

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে শেষবারের মতো ৬ মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। সাগর-রুনির পরিবারের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে গত ২২ এপ্রিল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৬ মাস সময় দেন হাইকোর্ট।

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১১৩ বার সময় বাড়ানো হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

বাংলাদেশ সময়: ২:৫১:৫২   ১৮৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের

Law News24.com News Archive

আর্কাইভ