ই-বেইলবন্ড’ চালুর মাধ্যমে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আসবে — ড. আসিফ নজরুল

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » ই-বেইলবন্ড’ চালুর মাধ্যমে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আসবে — ড. আসিফ নজরুল
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



৩০ আশ্বিন (১৫ অক্টোবর):

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘ই-বেইলবন্ড’ চালুর মাধ্যমে এক ক্লিকে বারো ধাপের অবসান হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জকে মুক্তির প্রতীক হিসেবে দেখতে এখানে ই-বেইলবন্ড প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবায় গতি আসবে। এটি নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ উদ্যোগের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হলো।

আজ নারায়ণগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে নারায়ণগঞ্জে ‘ই-বেইলবন্ড’ এর পাইলটিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, প্রযুক্তির মাধ্যমে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। ই-বেইলবন্ড সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। এ অনন্য উদ্যোগের জন্য আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান। কোন ভেন্ডর ডিপেন্ডেন্ট না হয়ে আইসিটি বিভাগের কর্মকর্তারা এ সফটওয়্যার তৈরি করেছেন যা অসামান্য সফলতা বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে এটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামানসহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, জেলা পুলিশ, আইনজীবী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ই-বেইলবন্ডের মাধ্যমে এখন থেকে অভিযুক্ত ব্যক্তিদের জামিন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে, যা বিচার প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত ও নিরাপদ করবে। -পি আই ডি

বাংলাদেশ সময়: ২১:৫০:০৯   ১০৫ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ