ইসরাইলি বাধা সত্ত্বেও অগ্রযাত্রায় অবিচল ফ্লোটিলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি বাধা সত্ত্বেও অগ্রযাত্রায় অবিচল ফ্লোটিলা
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



ইসরাইলি বাধা সত্ত্বেও অগ্রযাত্রায় অবিচল ফ্লোটিলা

গাজায় ত্রাণ বহনকারী একটি আন্তর্জাতিক ফ্লোটিলা জানিয়েছে, ইসরাইলি নৌবাহিনীর বাধা সত্ত্বেও তাদের বহু জাহাজ এখনো যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা প্রায় ৪৫টি জাহাজের একটি বহর। এতে বিভিন্ন দেশের রাজনীতিক ও অধিকারকর্মী অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশের অধিকারকর্মী শহিদুল আলম, সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও আছেন। গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করা এই ফ্লোটিলার লক্ষ্য গাজা অবরোধ ভেঙে সেখানে ত্রাণ পৌঁছানো। তাদের এক্স পোস্টে বলা হয়, ইসরাইলি দখলদার নৌবাহিনীর অবিরাম আগ্রাসন সত্ত্বেও ৩০টি জাহাজ এখনো গাজার উদ্দেশে শক্তভাবে অগ্রসর হচ্ছে। আমরা মাত্র ৪৬ নটিক্যাল মাইল দূরে। ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, ইসরাইলি বাহিনী ইতিমধ্যে প্রায় ২০০ যাত্রীসহ ১৩টি জাহাজ আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে স্পেন ও ইতালির বহু নাগরিক আছেন। তবে আবুকেশেক ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেন, আমাদের মিশন চলছেই। যারা এখনো সমুদ্রে আছেন, তারা দৃঢ়প্রতিজ্ঞ, প্রেরণায় উজ্জীবিত এবং অবরোধ ভাঙতে যা যা করা সম্ভব সবকিছুই করছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৯:২১   ১৮৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ