পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা
রবিবার, ৩ আগস্ট ২০২৫



পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত।

এ ছাড়া যেসব প্রেসিডিয়াম সদস্যকে তিনি দল থেকে বহিষ্কার করেছিলেন তা স্থগিত করে তাদের স্বপদে পুনর্বহালের নির্দেশও দেন আদালত।এদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

বুধবার (৩০ জুলাই) আদালত আদেশের পর বৃহস্পতিবার দলের দফতর সম্পাদক এম এ রাজ্জাক খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।জাতীয় পার্টির সদ্য অব্যাহতি পাওয়া দলটির সাবেক শীর্ষ ১০ নেতার করা মামলায় সাংগঠনিক কার্যক্রমে চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের নিষেধাজ্ঞা চাওয়া হলে ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২:০০:৫৯   ১৮২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ