নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন তরুণী

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন তরুণী
সোমবার, ২৩ জুন ২০২৫



নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন তরুণী

নিজের সুরক্ষা চেয়ে মা ও বাবার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছে মেয়ে। তার নাম মেহরীন আহমেদ।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন।

এ বিষয়ে আইনজীবী ইসফাকুর রহমান গালিব বলেন, বাদী নিজের সুরক্ষা চেয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে সমন জারি করেছেন।

মামলার বাদী মেহরীন আহমেদ বলেন, আমার মা ও বাবা আমাকে নির্যাতন করে। আমি সুন্দর একটা জীবন চাই। জাস্টিস পেতে আদালতে এসেছি।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসায় বাদী মেহরীন আহমেদকে তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদ শারীরিকভাবে আঘাত করতে থাকে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং জখম করে। বাদী একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি হওয়ার তারা (বাবা ও মা) তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন। প্রতিনিয়ত পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা প্রদান করছেন। পারিবারিক সম্পর্কের কারণে যে সকল সম্পদ বা সুযোগ সুবিধাদি ব্যবহারের অধিকার বাদীর রয়েছে, তা থেকে তাকে বঞ্চিত করে বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করা হচ্ছে। তারা মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন, অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা শারীরিকভাবে তাকে আঘাত করে শারীরিক নির্যাতন করেছেন। যার মাধ্যমে সহিংসতা ঘটেছে।

বাংলাদেশ সময়: ৩:১৮:০৬   ২৭৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ