বিবিসির প্রশ্ন ট্রাম্প কি ইসরাইলের হামলাকে সমর্থন করছেন?

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিবিসির প্রশ্ন ট্রাম্প কি ইসরাইলের হামলাকে সমর্থন করছেন?
শুক্রবার, ১৩ জুন ২০২৫



ট্রাম্প কি ইসরাইলের হামলাকে সমর্থন করছেন?

ইরানে ইসরাইলের সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার এক বিভ্রান্তিকর অবস্থান নিয়েছে। শুক্রবার রাতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো অংশগ্রহণ নেই।  তবে যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার ভোরে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে ভিন্ন সুরে কথা বলেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে হামলাকে যেন যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেন এবং তেহরানকে হুঁশিয়ারি দেন আলোচনায় না এলে পরিণতি আরও ভয়াবহ হতে পারে। ওয়াশিংটন ডিসি থেকে অনলাইন বিবিসিতে এসব কথা লিখেছেন সাংবাদিক বার্নার্ড ডেবুসম্যান জুনিয়র।

তিনি আরও লিখেছেন- ট্রাম্প বলেন, তিনি ইরানকে ‘একবার নয়, বারবার সুযোগ দিয়েছেন’। কিন্তু তাদের ‘সব চেষ্টা ব্যর্থ হয়েছে’। তার ভাষায়, ‘তারা যতই চেষ্টা করুক, যতই ঘনিষ্ঠভাবে এগিয়ে আসুক না কেন, তারা সফল হতে পারেনি।’ এই পোস্টের মাধ্যমে ট্রাম্প মূলত ইরানকে সতর্ক করেছেন যেন কোনো ধরনের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে- মধ্যপ্রাচ্যে তাদের সেনাদের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তবে ট্রাম্প আলোচনার পথও খোলা রেখেছেন। তিনি বলেন, ইরানকে এখন একটি চুক্তি করতেই হবে। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এ বিষয়ে মার্কিন সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বৈঠকটি আদৌ হবে কি না, তাও স্পষ্ট নয়। কিন্তু এই আলোচনার সম্ভাবনা হয়তো যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসার একটি ‘অফ-র‌্যাম্প’ হতে পারে।

এদিকে, হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে ট্রাম্প শুক্রবার এক গোপন বৈঠকে বসছেন। ধারণা করা হচ্ছে, দিনের বিভিন্ন সময়ে হোয়াইট হাউস থেকে বেশ কিছু কড়া বিবৃতি আসবে। তবে মূল বার্তা থাকবে একটাই: যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি অংশ নেয়নি এবং ইরান যদি যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা করে, তবে তার জবাব হবে কঠিন।এই অবস্থান স্পষ্ট করেই ইঙ্গিত দিচ্ছে- ওয়াশিংটনের ভেতরে প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে। একদিকে রুবিও’রা যেখানে বিরত থাকার কথা বলছেন, অন্যদিকে ট্রাম্পের পোস্টে প্রতিরোধ ও চাপ প্রয়োগের বার্তা উঠে আসছে।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৯   ১৫৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ