ইরানে নতুন করে হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে নতুন করে হামলা
শুক্রবার, ১৩ জুন ২০২৫



ইরানে নতুন করে হামলা

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। বার্তা সংস্থা ফার্স রিপোর্টে বলেছে, তাবরিজ শহরের বিমানবন্দরের কাছে নতুন করে হামলা করা হয়েছে। এতে রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে বলা হয়, কয়েক মিনিট আগে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর শব্দ শোনা গেছে আজারবাইজানের পূর্বাঞ্চল থেকেও।  বার্তা সংস্থা তাসনিম বলছে, এর আগে ওই প্রদেশে ১০টি স্থানে হামলা হয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। ওদিকে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে, তারা ইরানে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে। শুক্রবার সংবাদ সম্মেলনে আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘অপারেশন’ সবেমাত্র শুরু হলো। টাইমস অব ইসরাইল তাকে উদ্ধৃত করে বলে তিনি বলেছেন- ঠিক এই মুহূর্তে পরিকল্পনামতো হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এর মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হবে। পাশাপাশি ইসরাইলের প্রতিরক্ষা শক্তিশালী করা হয়েছে। তিনি একই সময়ে বলেন, ইরানের পরিকল্পনা ফলো করছে ইসরাইল। তাদের জবাব দিতে প্রস্তুত ইসরাইল। ওদিকে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার বেশ উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি স্যাটেলাইটে ধারণ করা ছবিতে প্রকাশ করেছে ইসরাইল।

বাংলাদেশ সময়: ২৩:১০:০২   ১৯৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ