‘যদি রুল দেন তাহলে আর কোর্টে বসতে দেব না’

প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘যদি রুল দেন তাহলে আর কোর্টে বসতে দেব না’
শুক্রবার, ২৩ মে ২০২৫



‘যদি রুল দেন তাহলে আর কোর্টে বসতে দেব না’

হাইকোর্টে ইশরাক হোসেনের চলমান মামলাকে কেন্দ্র করে বিচারপতিদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসংক্রান্ত রিটটি সরাসরি খারিজ করেন। এর প্রতিক্রিয়া জানানোর সময় রিটকারীর আইনজীবী এমন অভিযোগ তোলেন।

এর আগে ১৩ মে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের মো. মামুনুর রশিদ নামের এক আইনজীবী।

বৃহস্পতিবার এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

তিনি তার পোস্টে বলেন, ‘হাইকোর্টে বিএনপির আইনজীবীরা ইশরাক হোসেন ইস্যুতে এজলাসে যেটি করলেন সেটি বিচার অঙ্গনে একটি কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে।’

তিনি বলেন, ‘গতকাল ভোট ডাকাতির নির্বাচনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট করা হয়েছিল সেটির শুনানি শেষে অর্ডারে যেন কোনো রুল না হয় সে জন্য হাইকোর্টের ওই বেঞ্চের দুই বিচারপতিকে সরাসরি হুমকি দিয়ে বিএনপির আইনজীবীরা বলেন, ‘যদি রুল দেন তাহলে আর কোর্টে বসতে দেব না।’

তিনি আরো বলেন, ‘আজকের শুনানি শুরুর আগে ওই বেঞ্চের বিচারপতিরা বিষয়টি এজলাসে অবতারণা করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৪৮   ২২৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ