লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ

প্রথম পাতা » জাতীয় » লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
শুক্রবার, ২ মে ২০২৫



লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে শ্রমিকদের পক্ষে ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

২০০৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট, টোল ফ্রি-‘১৬৪৩০’ কলসেন্টার চালু, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল ও এবং দেশের কারাগারগুলোতে এ সেবা চালু করা হয়।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম বাসসকে বলেন, ২০১৩ সাল থেকে লিগ্যাল এইড-এ শ্রমিক আইন সহায়তা সেলের কার্যক্রম শুরু হয়। এরপর মার্চ ২০২৫ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে ২১ হাজার ৪২৬টি আইনগত পরামর্শ সেবা দেওয়া হয়েছে। ৪ হাজার ৪২১টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ৩ হাজার ৩০০ মামলায়। এডিআর-এ নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯১৩টি মামলা। ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে এ পর্যন্ত আইনি সহায়তা প্রাপ্ত উপকারভোগী ২৯ হাজার ১৪৭ জন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ৮:৪৩:৪৫   ১৬৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বড় বাজেট বড় ঘাটতি,ঋণ নির্ভরতা বাড়ছে
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গুজব, অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে
ধর্ষণ-হত্যায় মৃত্যুদণ্ডের সাজা কমেছে হাইকোর্টে বিচার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ৯ বছরেও
সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ সরকারি সেবার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে এমপিদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরি: ২ আসামি ৫ দিনের রিমান্ডে
আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ স্বাস্থ্য অধিদপ্তরের

Law News24.com News Archive

আর্কাইভ