ধানমন্ডির মিছিল থেকে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রীসহ ৩ জন রিমান্ডে

প্রথম পাতা » প্রধান সংবাদ » ধানমন্ডির মিছিল থেকে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রীসহ ৩ জন রিমান্ডে
শনিবার, ২২ মার্চ ২০২৫



ধানমন্ডির মিছিল থেকে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রীসহ ৩ জন রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি ২৭ এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবনী চৌধুরীসহ তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এক মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নেওয়া অপর দুই আসামি হলেন- রাজু আহম্মেদ (২৮) ও সিরাজুল ইসলাম (৪২)।

শনিবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ও সমর্থকদের একটি মিছিল বের হলে স্থানীয়রা ধাওয়া করে তিন জনকে আটক করে পুলিশে দেয়। পরে ৭ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও প্রহসনের বিচার ‘মানি না, মানবো না’ বলে বিভিন্ন স্লোগান দেয়। এছাড়া আরও উস্কানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবি জানায়। স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে তারা সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছে।

বাংলাদেশ সময়: ২১:৩২:২৬   ৪৫৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
বিমানবন্দরে গ্রেফতার সুইডেন আসলাম, আলোচিত অপরাধজগতের উত্থান যেভাবে
লতিফ সিদ্দিকীর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে হাজির কাদের সিদ্দিকী
মালয়েশিয়া যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম, জানাল গোয়েন্দা বিভাগ
শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা
ঢাকা রেঞ্জের ১৩ জেলায় আইনশৃঙ্খলা তদারকিতে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত
বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল
বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসাদুজ্জামান ফুয়াদ
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা

Law News24.com News Archive

আর্কাইভ