তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বইমেলায় হট্টগোল, গ্রেফতার শতাব্দী ভব

প্রথম পাতা » প্রধান সংবাদ » তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বইমেলায় হট্টগোল, গ্রেফতার শতাব্দী ভব
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বইমেলায় হট্টগোল, গ্রেফতার শতাব্দী ভব

বইমেলার একটি স্টলে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা এবং সামাজিকমাধ্যমে দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে লেখক ও প্রকাশক শতাব্দী ভবকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘সব্যসাচী’ স্টলের সামনে ভিড় করে তসলিমা নাসরিনের বই রাখার প্রতিবাদ জানায় একটি পক্ষ। বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ শতাব্দী ভবকে মেলার কন্ট্রোল রুমে নিয়ে যায়। এসময় কন্ট্রোল রুম ঘিরে রাখে প্রতিবাদকারীরা। এক পর্যায়ে শতাব্দী ভবকে থানায় নিয়ে যেতে চাইলে তার উপর হামলা করে বিক্ষুব্ধ বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তাকে থানায় নেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, শতাব্দী ভবর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সব্যসাচী স্টলটি বন্ধ আছে।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, স্টলে উপস্থিত এক লেখককে ‘কান ধরে উঠবস করতে’ বলছেন জনতা।

তবে স্টল বন্ধের বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণার কথা জানা যায়নি।

এদিকে, বইমেলায় এমন ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মিছিল করে কয়েকটি ছাত্র সংগঠন।

বাংলাদেশ সময়: ৪:০৯:৪২   ৪২৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ