লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাত্তার ও সা. সম্পাদক শাহেদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাত্তার ও সা. সম্পাদক শাহেদ
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাত্তার ও সা. সম্পাদক শাহেদ

সম্প্রতি অনুষ্ঠিত লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক পদে মো. শাহেদ আহমেদ (লেলিন) নির্বাচিত হয়েছেন।

১৫ সদস্যের কার্যকরী কমিটির মধ্যে সাত্তার-শাহেদ প্যানেল থেকে ১১ জন ও ইউনাইটেড প্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন। এই দুই প্যানেল থেকে মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এ কে এম বশির ও শারমিন সুলতানা মৌসুমী, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, ট্রেজারার এ এস এম আনিসুজ্জামান (তুহিন), লাইব্রেরি সম্পাদক মো. রায়হানুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এস এম আলমগীর হোসেন। এছাড়া সদস্য পদে এইচ এম সাজেদুর রহমান (সাজু), মো. বেলায়েত হোসেন, মো. কবির হোসেন তালুকদার, মো. মহিউদ্দিন হাওলাদার, আব্দুল্লাহ মাসুদ রিয়ন, মাজেদা খাতুন, মো. ইমাম হোসেন খান মামুন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে শারমিন সুলতানা, বেলায়েত হোসেন, রায়হানুল ইসলাম ও মাজেদা খাতুন ইউনাইটেড প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাসুদ হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মো. সাজেদুল ইসলাম দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১:০৭:৫৩   ৩০১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়

Law News24.com News Archive

আর্কাইভ