এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫



এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা আইনজীবী সমিতির এক নারী আইনজীবীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির নিয়মিত আইনজীবী নুপুর আক্তার।

শুনানির পর বিচারক অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং আজই দিনের শেষে এ বিষয়ে আদেশ দিতে পারেন বলে জানিয়েছেন।

আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

নুপুর তার অভিযোগে বলেন, গত বছরের ৪ আগস্ট বিকাল ৩টার দিকে মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন, যেখানে তাকে গুলি করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি চিকিৎসা নেন।

হত্যার ২০৫টি, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ১৮টি, অপহরণের তিনটি, হত্যাচেষ্টার ১২টি এবং বিএনপির মিছিলে হামলার অভিযোগে একটিসহ শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ২৩৫টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১:০৮:৪৩   ২৬৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ