ল নিউজ ২৪ এ আইনজীবীদের আড্ডা

প্রথম পাতা » মতামত » ল নিউজ ২৪ এ আইনজীবীদের আড্ডা
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



 

---

 

আল-আমিন (রাকিব)

সাব-এডিটর,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশের প্রথম আইন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ল নিউজ ২৪ এর বার্তা কার্যালয়ে গতকাল (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও ঢাকা আইনজীবী সমিতির কয়েকজন বিজ্ঞ আইনজীবী আইন আড্ডায় মেতে ওঠেন।

উক্ত আড্ডায় আইনজীবীগণ ল নিউজ ২৪ কে ধন্যবাদ জানায় এতো সুন্দর একটি আয়োজন করার জন্য। তারা পরামর্শ দেন ২০২০-২০২২ সালে করোনা মহামরীর মধ্যে ল নিউজ ২৪ এর ফেসবুক পেজে আইন বিষয়ভিত্তিক “সিরাজির আইন আড্ডা” নামে যে অনুষ্ঠান হয়েছিল তা যেন আবার পুনরায় চালু করা হয়। এবং প্রতি সপ্তাহে বা মাসে একটি আইন বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

ল নিউজ ২৪ এর পক্ষে উপদেষ্টা সম্পাদক অ্যাডভোকেট মো. মুহিবুল্লাহ্ তানভীর বলেন, আমরা অচিরেই আপনাদের পরামর্শ নিয়ে কাজ শুরু করব।

উক্ত আড্ডায় উপস্থিত ছিলেন, সহকারী অ্যার্টনী জেনারেল ব্যারিস্টার এমডি হাফিজুর রহমান,ঢাকা আইনজীবী সমিতির ট্রেজারার অ্যাডভোকেট মো. নুর হোসেন, ডুলার নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কাজী জয়নাল আবেদীন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সম্পাদক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তালুকদার দীপু, সুপ্রিমকোর্টস্থ কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ- ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. লুৎফর রহমান,অ্যাডভোকেট মো. শাহজাহান, অ্যাডভোকেট মো. আনোয়ারুর ইসলাম রাজু, অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক, অ্যাডভোকেট এম হালিম, অ্যাডভোকেট ইমরান খান রনি, অ্যাডভোকেট রাফসান আলভী, অ্যাডভোকেট জাবেদ কবির, অ্যাডভোকেট মীর শোয়েব আহমেদ, অ্যাডভোকেট মো. কফিল উদ্দিন,ব্যারিস্টার রেজা সাদেকীন পান্ত, ব্যারিস্টার মোহাদীর হোসেন সৌম, অ্যাডভোকেট মোশারফ হোসেন মনির,অ্যাভোকেট মুহিবুল্লাহ্ তানভীর, অ্যাডভোকেট শিহাব আহমেদ সিরাজি, অ্যাডভোকেট সৈয়দ রেজাউজ জামান হীরা।

আড্ডাটি দোয়া মোনাজাতের মাধ্যমে শুরু হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন অ্যাডভোকেট মোশারেফ হোসেন মনির।

সহকারী অ্যার্টনী জেনারেল ব্যারিস্টার এমডি হাফিজুর রহমান আইনজীবীদের নিয়ে এমন একটি চমৎকার আড্ডার আয়োজন করায় ল নিউজ ২৪ এর উপদেষ্টা সম্পাদক অ্যাডভোকেট মুহিবুল্লাহ্ তানভীর, সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সৈয়দ মো. রোজাউজ জামান হীরা, পরিচালনা পর্ষদ সদস্য সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খন্দকার, অ্যাডভোকেট শিহাব আহমেদ সিরাজীকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬:১৫:০৭   ৪২৫ বার পঠিত  




মতামত’র আরও খবর


পুলিশি ব্যবস্থার সংস্কার সময়ের দাবি
রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান
তামাক অধ্যাদেশের টানাপোড়া: রাতারাতি অনুমোদিত ধারার পুনর্বিবেচনা
টিকাদান কর্মসূচিতে সরকারের কার্যকর উদ্যোগ
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ: ন্যায়বিচার পরিপন্থি
নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হোক অর্থনীতি পুনরুদ্ধার
নির্বাচন গণভোটের ফাঁদে গণতন্ত্র নাকি বাংলাদেশ?
নির্বাচন বদলায় কিন্তু ক্ষমতার চরিত্র বদলায় না কেন?
নির্বাচনের প্রচারণা ও প্রতিশ্রুতি—বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
কেমন হবে এই নির্বাচন

Law News24.com News Archive

আর্কাইভ