ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৮ জন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৮ জন
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৮ জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১১ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭৮ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৬৭ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২০৭ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ১৫১ জন, রংপুরে ২৩ জন ও সিলেট বিভাগে চারজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:০২:২২   ৩৩১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
নিয়োগপত্র পেলেন ময়মনসিংহের ২০ প্রাথমিক শিক্ষক
কুষ্টিয়ায় আটক শিক্ষককে সসম্মানে মুক্তি ও বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
বাংলাদেশ পুলিশে ১০ জনের নিয়োগ, আবেদন অনলাইনে
আউটসোর্সিং নীতিমালা সংশোধনে ২ লাখ কর্মীর বেকারত্বের শঙ্কা
মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

Law News24.com News Archive

আর্কাইভ