ডেঙ্গুতে প্রাণহানি ২০০ ছাড়ালো

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডেঙ্গুতে প্রাণহানি ২০০ ছাড়ালো
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪



ডেঙ্গুতে প্রাণহানি ২০০ ছাড়ালোগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৯০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৯৫ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২২৫ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১২২ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১১ই অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪০ হাজার ৮৯৫ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২০১ জনের মধ্যে ৫০ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৮ শতাংশ নারী।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩৩   ২৮৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
শহর ও গ্রামের স্কুলশিক্ষার্থীদের মধ্যে এআই ব্যবহারে বড় বৈষম্য
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
ফেসবুকে নারীদের হেনস্তাকারীদের পরিচয় প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, একজনকে গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ